Sougata Roy : পুলিশকে কুরুচিকর আক্রমণ করে দলের অন্দরেই ক্ষোভের মুখে কেষ্ঠ! Anubrata Mondal Live

ABP Ananda Live: কদর্য হুমকির ঘটনায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেয়নি তৃণমূল। তবে এবার অনুব্রতর সমালোচনা শোনা গেল বর্ষীয়াণ তৃণমূল সাংসদ সৌগত রায়ের মুখে। ফিরহাদ হাকিমের বাঘ-মন্তব্য় প্রসঙ্গেও সৌগত রায়ের স্পষ্ট বক্তব্য়, এসব অতিশয়োক্তি।

 

স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে, অনুব্রত মণ্ডলের কুকথা প্রসঙ্গে জানাল রাজ্য মহিলা কমিশন

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal Audio Controversy) পুলিশ অফিসারকে হুমকি দেওয়ার ঘটনায়, স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে রাজ্য মহিলা কমিশন। এবিপি আনন্দকে জানালেন কমিশনের চেয়ারপার্সন। জাতীয় মহিলা কমিশনের পদক্ষেপের পর তৎপরতা? তা অবশ্য মানতে নারাজ লীনা গঙ্গোপাধ্যায়।

বোলপুরের IC-কে অনুব্রত মণ্ডলের হুমকি দেওয়ার ঘটনায়, ইতিমধ্যেই রাজ্য পুলিশের DG-কে চিঠি পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। তাতে অ্যাকশন টেকেন রিপোর্টও পাঠিয়েছে পুলিশ। কিন্তু পুলিশ অফিসারকে হুমকি দেওয়ার পর এতদিন কেটে গেলেও, রাজ্য মহিলা কমিশন কী করছে? অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তারা কি আদৌও পদক্ষেপ করতে চাইছে? নাকি তৃণমূলের হেভিওয়েট নেতা বলে, রাজ্য মহিলা কমিশনও অনুব্রত মণ্ডলকে ছাড় দিচ্ছে? এই প্রশ্নগুলোই বারবার তুলেছে বিরোধীরা। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল বলেন, "রাজ্যের মহিলা কমিশন, হিউম্যান রাইটস কমিশন, শিশু কমিশন, এরা কী কাজটা করেন? মোটা টাকা পান, নীল বাতি গাড়ি পান, নিজেদের কাজ আছে, এভাবেই চালাচ্ছেন। তাদের কোনও রোল নেই রাজ্যের মানুষের জন্য।''

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola