Abas Yojona: ফের দুর্নীতি? গোঘাটে শাসক দলের বিরুদ্ধে আবাস যোজনাতে দুর্নীতির অভিযোগ।

TMC News: বেনিয়মের অভিযোগ, ছবি উঠছে শুধু শাসক দলের পাকা বাড়ির। পাথরপ্রতিমায় আবাস প্লাস প্রকল্পের সমীক্ষক দলকে আটকে রেখে বিক্ষোভ। গোঘাটেও একই অভিযোগে বিদ্ধ শাসক দল।  পক্ষপাতিত্বের অভিযোগ ওড়াল তৃণমূল। মালদার কালিয়াচকে বড়সড় রেশন দুর্নীতি, তৃণমূল নেতা তথা রেশন ডিলারের প্রায় ৮ কোটি টাকা জরিমানা। তৃণমূলের অঞ্চল সভাপতি ও রেশন ডিলার আশরাফুল ইসলামের ডিলারশিপ সাসপেন্ড। ফুড সাপ্লাই ইনস্পেক্টরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। ২০১৫-২০২২: ভুয়ো রেশন কার্ড বানিয়ে খাদ্য সামগ্রী লুঠের অভিযোগ। চাকরি থেকে বরখাস্ত জেলা খাদ্য দফতরের ডেটা এন্ট্রি অপারেটর। এক হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন আত্মসাতের অভিযোগ। কোটি কোটি টাকার সামগ্রী আত্মসাতের অভিযোগ স্থানীয়দের। স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে জেলা খাদ্য দপ্তর। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ কোটি ৮৫ লক্ষ ৬১ হাজার টাকা জরিমানা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola