TMC: মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিক্ষোভের মুখে নির্মল মাজি
মেডিক্যাল কলেজে (Medical college) পড়ুয়াদের একাংশের বিক্ষোভের মুখে নির্মল মাজি (Nirmal Maji)। মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিক্ষোভের মুখে নির্মল মাজি। আমন্ত্রণ ছাড়াই কেন অনুষ্ঠানে নির্মল মাজি, অভিযোগ তুলে বিক্ষোভ পড়ুয়াদের (Students) একাংশের। 'ওদের মনে হয়েছে, তাই করেছে', এনিয়ে ভাবতে গেলে, অনেক বড় কাজ হবে না, প্রতিক্রিয়া নির্মল মাজির। 'নির্মল মাজি বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান', নির্মল মাজিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, দাবি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের।