TMC: 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী, ওটা বালুরঘাট, বালুঘাট নয়' কটাক্ষ তৃণমূলের। ABP Ananda Live
আজ প্রধানমন্ত্রীর জোড়া জনসভা বালুরঘাট, রায়গঞ্জে। দুপুরে বালুরঘাটে জনসভা নরেন্দ্র মোদির। সোশাল মিডিয়ায় এ নিয়ে বিজেপির পোস্টে মুদ্রণ প্রমাদ, কটাক্ষ তৃণমূলের। 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী, ওটা বালুরঘাট, বালুঘাট নয়। মনে হয় বিজেপির রাজ্য সভাপতি ওঁকে ঠিকভাবে বলতে ভুলে গিয়েছেন। যারা আমাদের ভাষা ও ভূমির সম্মান করতে পারে না, তারা বাংলার মনের কথা বুঝবে কী করে?'সোশাল মিডিয়ায় পাল্টা পোস্ট তৃণমূল কংগ্রেসের