TMC: তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পথে নামলেন দলীয় কর্মীরাই
পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে (Basanti) ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীবিবাদ। ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পথে নামলেন দলীয় কর্মীরা। আজ সকালে পানিখালি বাজারের কাছে টায়ার জ্বালিয়ে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, উপপ্রধান শঙ্কর সর্দার একাধিক দুর্নীতিতে জড়িত। উপপ্রধান বা তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীবিবাদ। তৃণমূল (TMC) উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। দুর্নীতির অভিযোগ তুলে পথে নামলেন দলীয় কর্মীরাই। উপপ্রধান বা তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।