TMC: ঐতিহ্যবাহী পার্কে বড়সড় দুর্নীতির অভিযোগ

রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ হয়েছিল আগেই। বারাসতের ঐতিহ্যবাহী সিরাজ উদ‍্যান পার্কের সৌন্দর্যায়ন এবং বিভিন্ন রাইডের বরাতের ক্ষেত্রে এবার বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল। সূত্রের খবর, যে বেসরকারি সংস্থাকে সিরাজ উদ‍্যান পার্কের বরাত দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী দিয়ে পার্ক গড়ার অভিযোগ উঠেছে। ঘটনায় নাম জড়িয়েছে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান,বর্তমানে তৃণমূল (TMC) কাউন্সিলর সুনীল মুখোপাধ্যায়ের। দুর্নীতির অভিযোগ সামনে আসতেই পুর বোর্ডের তরফে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদিও,যাবতীয় অভিযোগ উড়িয়ে পুরসভার তদন্ত কমিটি গঠন নিয়েই প্রশ্ন তুলেছেন প্রাক্তন চেয়ারম্যান। দুর্নীতি ইস্যুতে প্রাক্তন এবং বর্তমান দুই চেয়ারম্যানকেই দুষেছে গেরুয়া শিবির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola