21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন

Continues below advertisement

খণ্ডবিখণ্ড তৃণমূল, ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন। ক্যাথিড্রাল রোডে 'কালীঘাট তৃণমূল'-এর সমাবেশ । মেয়ো রোডে ২১ জুলাই পালন 'ঋতব্রত তৃণমূল'-এর। শহিদ মিনার চত্বরে ২১ জুলাই পালন কংগ্রেসেরও । চার দিকে ২১ জুলাই, অথচ ভিড়-যানজটের চেনা ছবি উধাও। কলকাতার কোনও রাস্তাতেই ২১ জুলাইয়ের ভিড় কার্যত নেই। ট্রেন, বাস, ট্রাম, মেট্রো- কোথাও চোখে পড়ছে না অতিরিক্ত ভিড়। ২১ জুলাই য়ের সভাস্থল ছাড়া কার্যত কোথাও নেই তৃণমূলের পতাকা।  হাওড়া-শিয়ালদা স্টেশনেও অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। হাওড়ার ফেরিঘাটেও ২১ জুলাইয়ের জন্য় আলাদা চাপ নেই । কলকাতা থেকে জেলা, ২১ জুলাইয়ের উন্মাদনা ক্ষীণ। 

পড়ুন আরও খবর - পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, 'পুরো ধোকাবাজি, উনি বলেছিলেন যাঁরা শহিদ, শহিদের পরিবার তাঁদেরকে উনি জাস্টিস দেবেন, ন্যায় দেবেন। তিনি দেননি। তাঁদেরকে ভাতা দিয়েছেন, কাউকে চাকরি দেখিয়েছেন। লোভ দেখিয়েছেন শহিদের পরিবারকে যারা এত বড় বলিদান দিল। আর ২৫ লাখ টাকা ঘোষণা করল কোর্ট, উনি দিলেন ২  লাখ টাকা। সেটাও মেরে দিলেন ২৩ লাখ টাকা। শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন। তো এই যে চোরদের সরকার কে মানুষ বিদায় করেছে এখন টিম টিম করছে বাতি দেখা যাক।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola