TMC Shahid Diwas: রাত পোহালেই ২১ জুলাই, কাল রাস্তায় থাকবে ৫০০০ পুলিশ, ৪৫ সিসি ক্যামেরা | ABP Ananda LIVE

ABP Ananda  |  20 Jul 2023 11:52 AM (IST)
ABP News

রাত পোহালেই ২১ জুলাই (TMC Shahid Diwas 2023)। ধর্মতলায় মঞ্চ প্রায় তৈরি। সঙ্গে চলছে একেবারে চূড়ান্ত (Preparation) মুহূর্তের সুরক্ষা-প্রস্তুতি। তৃণমূলের শহিদ দিবসে প্রত্যেক বছরই বিপুল জনজোয়ার হয় ধর্মতলায় । এবারে ২১ জুলাইয়ের দিন অতিরিক্ত ৫০০০ পুলিশ মোতায়েন করা থাকবে। রাস্তায় থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদা ৩১ জন অফিসার। যুগ্ম কমিশনার পদমর্যাদা ৮ জন অফিসারকে রাখারও সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা ৮০ জন অফিসার থাকবেন। ২০ টি উঁচু ছাদ থেকে নজরদারি চালাবে পুলিশ। আপৎকালীন পরিস্থিতি সামলাতে ১৮টি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা থাকছে। হেল্প ডেস্ক থাকবে ৪৮টি। বিপর্যয় মোকাবিলা দফতরের ৪টি টিমও থাকবে প্রস্তুত থাকবে। থাকবে ৬টি কুইক রেসপন্স টিমও। এছাড়া মেট্রোয় বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। সিসি ক্যামেরা থাকছে ৪৫টি। 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • TMC Shahid Diwas: রাত পোহালেই ২১ জুলাই, কাল রাস্তায় থাকবে ৫০০০ পুলিশ, ৪৫ সিসি ক্যামেরা | ABP Ananda LIVE

TRENDING VIDEOS

চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ3 Hour ago

ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা4 Hour ago

SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের5 Hour ago

সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম5 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন