Tmc Shahid Diwas : বিশাল কড়াইয়ে রেডি গরমাগরম মাংস, রসনাতৃপ্তি হলেই মিটিং-এর পথে !
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Jul 2022 08:05 AM (IST)

সকাল সকাল খাবার খেয়ে সমাবেশস্থলে রওনা দেবেন তৃণমূল কর্মী, সমর্থকরা। মেয়ো রোডে চলছে রান্না। মেনুতে রয়েছে মাংস-ভাত, ডাল আর ছ্যাঁচড়ার তরকারি। করোনাকালে ২ বছর পর, ধর্মতলায় তৃণমূলের একুশের সমাবেশ। জেলা থেকে দলে দলে আসছেন নেতা, কর্মী, সমর্থকরা।