✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

West Bengal Election 2021: বিজেপির পরিবর্তন যাত্রায় কালো পতাকা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  26 Feb 2021 11:04 PM (IST)
ABP News

বিজেপির পরিবর্তন যাত্রায় কালো পতাকা। ভাঙড়ে তৃণমূল অফিসের ছাদ থেকে রূপা গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পালদের রথকে উদ্দেশ্য করে দেখানো হয় কালো পতাকা। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কয়েকজনের কাঁধে ছিল সিলিন্ডার। অন্যদিকে, অন্ডালের দক্ষিণখণ্ড এলাকায় বাবুল সুপ্রিয়, রাহুল সিনহাদের রথ লক্ষ্য করেও কালো পতাকা দেখায় তৃণমূল।


রথযাত্রা, মহাধুমধাম। কিন্তু, গেরুয়াশিবিরের শোভাযাত্রার পথে, বিক্ষিপ্ত অশান্তি তৈরি করল তৃণমূল। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, দুই জেলার দুই প্রান্তে বিজেপির রথযাত্রায় কালো পতাকা দেখাল শাসকদল। 


শুক্রবার বাঁকুড়ার মেজিয়া থেকে রানিগঞ্জ হয়ে পশ্চিম বর্ধমানে ঢোকে বিজেপির পরিবর্তন রথ। অন্ডালের দক্ষিণখণ্ড এলাকা রথ পৌঁছতেই কালো পতাকা দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা। সেইসময় রথে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় নেতা রাহুল সিন্হা। 


অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বিজেপির রথযাত্রাতেও দেখানো হয় কালো পতাকা। ভাঙড়ের বামনঘাটা এলাকায় তৃণমূলের পার্টি অফিসের কাছাকাছি রথ পৌঁছতেই কালো পতাকা দেখান দলের কর্মীরা। কারও হাতে ছিল তৃণমূলের পতাকা। গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে সিলিন্ডারও কাঁধে তুলে নেন কেউ কেউ। তবে, এই সময় রথে ছিলেন না কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। ছিলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ও বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • West Bengal Election 2021: বিজেপির পরিবর্তন যাত্রায় কালো পতাকা

TRENDING VIDEOS

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়5 Hour ago

বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের5 Hour ago

গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর5 Hour ago

মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের5 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.