TMC: 'বাসের কনডাক্টর থেকে ৫০ বিঘার জমির মালিক! কে দিচ্ছে টাকা?' দুর্নীতি ইস্যুতে প্রশ্ন শোভনদেবের
abp ananda | 12 Sep 2022 01:06 PM (IST)

দুর্নীতি ইস্যুতে ফের বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়। ভিডিও ভাইরাল। গতকাল নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমাকে ব্যবহার করে কেউ তার নিজের সম্পদ বাড়াক, এটা চাই না। কর্মীদের উদ্দেশে বলেন, ভোট দেবেন আপনারা, আর খেয়াল রাখবেন না আমি কেমন আছি? আমার কিছু ছিল না, হঠাৎ দেখা গেল অনেক কিছু হয়ে গেল! বাসের কনডাক্টর থেকে দেখা গেল যে, ৫০ বিঘার জমির মালিক হয়ে গেলাম আমি! এটা হয়? কোথা থেকে আসবে? কে দিচ্ছে টাকা? গতকাল ঘোলার মহিষপোতায় দলীয় অনুষ্ঠানে দুর্নীতি ইস্যুতে প্রশ্ন তোলেন শোভনদেব চট্টোপাধ্যায়। ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক।