TMC : টিশার্টে তৃণমূলের প্রচার কৌশল, অভিষেকের সুরে অমিত শাহকে ‘পাপ্পু’ আক্রমণ। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Sep 2022 12:25 AM (IST)

টিশার্টে তৃণমূলের প্রচার কৌশল। গতকাল ED’র জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে, কড়া ভাষায় অমিত শাহকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই সেই মন্তব্য ছেপে টি-শার্ট ক্যাম্পেন শুরু করল তৃণমূল।