✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Malda: পিঠে আটকে গুলি, মালদায় আহত তৃণমূল কর্মী

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  12 Jul 2021 08:45 PM (IST)
ABP News

পিঠে আটকে আছ গুলি। মালদা (Malda) মেডিকেল কলেজ ও হাসপাতালে তা বের করা সম্ভব হয়নি । তাই মালদার ইংরেজবাজারে গুলিবিদ্ধ তৃণমূল (TMC) কর্মীকে স্থানান্তরিত করা হল কলকাতায়। চিকিৎসকদের পরামর্শে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়। রবিবার ভর সন্ধ্যায়  ইংরেজবাজার থানার শোভানগর এলাকায় শ্যুটআউটের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন ব্যবসায়ী নেপাল চৌধুরী। তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবেও পরিচিত। শোভানগর বাসস্ট্যান্ড এলাকায় তাঁর মিষ্টির দোকান রয়েছে। সেই মিষ্টির দোকানের সামনে তিনি বসেছিলেন। সেই সময় বাইকে করে এসে দুই দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়। তাঁর পিঠে গুলি লাগে। ঘটনার পর সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 


এদিকে গুলি চালানোর পর দুষ্কৃতীরা বাইক নিয়ে মানিকচকের দিকে চলে যায়। পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া করে বাইকটি উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু, দুষ্কৃতীদের ধরা যায়নি। এদিকে গুলি চালানোর ঘটনায় হামলাকারী সন্দেহে দুই যুবকের বাড়িতে তল্লাশি চালায় মানিকচক থানার পুলিশ। মানিকচকের বড়বাগান এলাকার বাসিন্দা দুই যুবকের খোঁজ মেলেনি। ঘটনার পিছনে কারা যুক্ত রয়েছে তা তদন্ত করে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ। জমিজমা সংক্রান্ত ব্যবসায়িক লেনদেন নিয়ে গোলমালের জেরেই গুলি চালানো হয় বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। পুরনো জমিজমা সংক্রান্ত অভিযোগে এর আগে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিল ইংরেজবাজার থানার পুলিশ। কয়েকদিন আগেই জামিনে মুক্ত হন তিনি।



 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Malda: পিঠে আটকে গুলি, মালদায় আহত তৃণমূল কর্মী

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.