TMC: 'তৃণমূল কখনই তৃণমূলকে খুন করতে পারে না, এরা বিজেপি আশ্রিত সমাজবিরোধী', মন্তব্য সওকত মোল্লার
abp ananda | 09 Jul 2022 02:53 PM (IST)

ক্যানিংয়ে নিহত তিন নেতার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস তৃণমূলের। এদিন ক্যানিংয়ে যায় ১৩ সদস্যের প্রতিনিধিদল। চার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, প্রতিমা মণ্ডল ও শুভাশিস চক্রবর্তী ছাড়াও, প্রতিনিধিদলে ছিলেন শাসকদলের ৯ বিধায়ক দিলীপ মণ্ডল, সওকত মোল্লা, পরেশরাম দাস, সুব্রত মণ্ডল, গণেশ মণ্ডল, বিভাস সর্দার, বিশ্বনাথ দাস, নমিতা সাহা ও যোগরঞ্জন হালদার।