Udayan Guha : দুর্নীতি নিয়ে এবার বাবা কমল গুহকেও কাঠগড়ায় তুললেন উদয়ন গুহ। ABP Ananda Live
দুর্নীতি নিয়ে এবার বাম আমলের মন্ত্রী বাবা কমল গুহকেও কাঠগড়ায় তুললেন উদয়ন গুহ। প্রয়াত বাবাকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বাম আমলে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক ও রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন কমল গুহ। 'দলের স্বার্থে দুর্নীতি করেছেন কমল গুহ', 'বাবাকে বাঁচানোর জন্য কোনও কথা বলব না', 'বাবা সেই সময় অনেককে চাকরি করে দিয়েছেন', 'বাবার সামনে তালিকা তৈরি করা হয়েছিল'
'বাবা সেই তালিকাকে এনডোর্স করেছিলেন', 'সেখানে তো যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে, 'আজ যাঁরা রাস্তায় বসে বলছেন যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে', 'তাঁদের পূর্বসুরীরাই যোগ্যদের বঞ্চিত করে চাকরি দিয়ে গিয়েছেন', বিস্ফোরক মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha)।
Tags :
Tmc ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Scam Left Udayanguha