TMC: অনুব্রতহীন বীরভূমে ভোটের আগেই ২৬টি গ্রাম পঞ্চায়েতে জয় তৃণমূলের
ABP Ananda | 17 Jun 2023 10:36 PM (IST)

অনুব্রতহীন বীরভূমে ভোটের আগেই ২৬টি গ্রাম পঞ্চায়েতে জয় তৃণমূলের।
ভোটের আগেই লাভপুর ব্লকে ৯টি, নানুর ব্লকে ১১টি গ্রাম পঞ্চায়েতে জয় তৃণমূলের।
বোলপুর ব্লকে ভোটের আগেই ৬টি গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের (TMC)।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় থুপসরা, উচকরণ, নোয়ানগর কড্ডা, জলুন্দি পঞ্চায়েতে জয় তৃণমূলের।
নানুরের বড়াসাওতা গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২২, সবকটিতেই প্রার্থী তৃণমূলের।
৯টি আসনে প্রার্থী দিয়েও ৬টি থেকে প্রত্যাহার সিপিএমের, নেই আর কোনও বিরোধী প্রার্থী।
চণ্ডীদাস নানুর পঞ্চায়েতে মোট আসন ১৯, সবকটিতেই প্রার্থী দিয়েছে তৃণমূল।
একটি মাত্র আসনে প্রার্থী দিলেও প্রত্যাহার সিপিএমের, নেই আর কোনও বিরোধী প্রার্থী।
কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২০, সবকটিতেই তৃণমূলের প্রার্থী।
৪টি আসনে প্রার্থী দিয়েও ৩টি থেকে প্রত্যাহার বিজেপির, নেই আর কোনও বিরোধী প্রার্থী।