✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

WB Panchayat Election 2023: শেখ সুফিয়ানের জেলা পরিষদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিল তৃণমূল। ABP Ananda Live

ABP Ananda  |  15 Jun 2023 08:36 AM (IST)
ABP News

শেখ সুফিয়ানের জেলা পরিষদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিল তৃণমূল। তাঁর জায়গায় দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, শামসুল ইসলামকে জেলা পরিষদের প্রার্থী করা হয়েছে। পূ্র্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানকে জেলা পরিষদের প্রার্থী করায়, বুধবার দলীয় অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলকর্মীদের একাংশ। বুধবার রাতে ঘটনাস্থলে যান নন্দীগ্রামের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশ। পরে, পার্টি অফিসের তালা খুলে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন কুণাল ঘোষ। তখন পার্টি অফিসের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশ। পরিস্থিতি উত্তপ্ত থাকায় পার্টি অফিস ঘিরে রাখে পুলিশ ও র‍্যাফ। প্রায় ১ ঘণ্টা চলে বৈঠক। রাত ১২টার পর তৃণমূল সূত্রে জানা যায়, শেখ সুফিয়ানের প্রার্থীপদ প্রত্যাহার করে, তাঁর জায়গায় দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুল ইসলামকে জেলা পরিষদের প্রার্থী করা হয়েছে। 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • WB Panchayat Election 2023: শেখ সুফিয়ানের জেলা পরিষদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিল তৃণমূল। ABP Ananda Live

TRENDING VIDEOS

"মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?1 Day ago

কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ1 Day ago

"দেশের মানুষ এই অরাজকতাকে স্বীকার করবে না", মন্তব্য যোগী আদিত্যনাথের1 Day ago

"পুজোর আগে ১১ হাজার পুলিশের চাকরি", প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর1 Day ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.