Abhijit Ganguly: আজ বিজেপিতে যোগ দিচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ABP Ananda Live

West Bengal News: লোকসভা ভোটের (Loksabha Vote)  মুখে আজ বিজেপিতে যোগ দিচ্ছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। তাঁকে সল্টলেকের (Saltlake) বাড়ি থেকে তাঁকে দলীয় দফতরে নিয়ে যেতে আসার কথা বিজেপি নেতৃত্বের। এর আগে মঙ্গলবার হাইকোর্টে গিয়ে বিচারপতি পদে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছেও তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানান। অবসরের ৫ মাস আগে বিচারপতি পদে তাঁর ইস্তফা ঘিরে জল্পনা তৈরি হয়। এরপরই অবসরপ্রাপ্ত বিচারপতি বিজেপিতে যোগ দেওয়ার কথা জানান। সূত্রের খবর, লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরের তমলুক আসন প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ABP Ananda Live

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola