Sandeskhali: 'জানিনা কোন বর্বর রাজ্যে আছি', কেন বললেন অভিনেত্রী অঞ্জনা বসু? ABP Ananda Live
ABP Ananda | 19 Feb 2024 08:00 AM (IST)

Sandeskhali Chaos: সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Incident) তীব্র নিন্দা অঞ্জনা বসুর (Anjana Basu)। 'সন্দেশখালিতে যা ঘটেছে তা শুধু বাংলার নয়, সারা দেশের কাছে লজ্জার'। 'সন্দেশখালির ঘটনা গোটা পৃথিবীর সমস্ত মহিলার চোখ লজ্জায় বন্ধ করে দিয়েছে'। 'বিরোধীদের সন্দেশখালিতে ঢুকতে না দেওয়ার জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন'। '৫০০ টাকা, ১০০০ টাকা দিয়ে মহিলাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছে এই সরকার'। 'সন্দেশখালিতে যেভাবে মহিলাদের অত্যাচার করা হচ্ছে, জানিনা কোন রাজ্যে বাস করছি'। মন্তব্য বিজেপি নেত্রী ও অভিনেত্রী অঞ্জনা বসুর। ABP Ananda Live