Khoborer Saat Panch (2): কাল বড়দিন, সেজে উঠেছে পার্ক স্ট্রিট

কাল বড়দিন। সেজে উঠেছে পার্ক স্ট্রিট। ইতিমধ্যেই জমতে শুরু করেছে ক্রিসমাস ইভের ভিড়। 
--
কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। পার্ক স্ট্রিট দিয়ে যাঁরা হাঁটবেন, তাঁরা অ্যালেন পার্ক থেকে ডানদিকে বেঁকে ক্যামাক স্ট্রিট, 
মি়ডলটন স্ট্রিট ধরে বেরোবেন। তবে আজ বিকেল থেকে রাস্তা বন্ধ হচ্ছে না। ভিড় কতটা হচ্ছে, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে পুলিশ। বড়দিনের জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পার্ক স্ট্রিট। তৈরি হয়েছে ১১টি টাওয়ার। প্রস্তুত রাখা হয়েছে ২টি QRT। পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় থাকছে ২০টি বাইক পেট্রোলিং।
রয়েছে ১৬টি অ্যাসিস্ট্যান্ট বুথ। এছাড়াও, শহরের দর্শনীয় স্থানগুলির নজরদারির দায়িত্বে থাকবেন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola