SSC Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্য়ে সিবিআই-ইডির শীর্ষ কর্তারা। ABP Ananda Live
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Feb 2023 12:12 PM (IST)

রাজ্য়ে সিবিআইয়ের সেকেন্ড ইন কম্যান্ড। সূত্রের খবর, গতকাল রাতে কলকাতায় এসে পৌঁছেছেন, সিবিআইয়ের অ্য়াডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর। সূত্রের খবর, অজয় ভাটনগর নিয়োগ দুর্নীতির তদন্তের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে ৯ জনকে সিবিআই গ্রেফতার করেছে, তাঁদের জেরায় কাদের নাম উঠে এসেছে, কোন প্রভাবশালীদের যোগসূত্র উঠে এসেছে, এসব নিয়েই তদন্তকারী আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন, সিবিআইয়ের সেকেন্ড ইন কম্য়ান্ড। এমনটাই খবর সূত্রের।