Train accident: ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্য়া
ABP Ananda | 03 Jun 2023 06:01 PM (IST)

বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্য়া, এখনও পর্যন্ত ২৯৫ জনের মৃত্যু, আহত অন্তত ৬৫০, ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন (Train accident) দুর্ঘটনার কারণ ঘিরে ধোঁয়াশা জারি, কী ভাবে দুর্ঘটনার কবলে পড়ল ৩টি ট্রেন, বাড়ছে রহস্য, এখনও দুর্ঘটনাগ্রস্ত কামরা থেকে বের করা হচ্ছে দেহ, মৃত ও আহতর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে সেনা, এনডিআরএফ, গ্যাসকাটার দিয়ে ট্রেনের বগি কেটে চলছে উদ্ধারকাজ, ঘটনাস্থলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সকালেই ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ঘটনাস্থলে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, রেলমন্ত্রীর সামনেই রেলের সমন্বয় নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী।