Train Cancel : ভোগান্তির শিকার হাওড়া-বর্ধমান কর্ড লাইনের যাত্রীরা
হাওড়া ( Howrah ) - বর্ধমান ( Burdwan ) কর্ড লাইনের বেলানগর স্টেশনে কাজ চলছে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের। যার জন্য রবিবার সারা দিন পরিষেবা বন্ধ ওই লাইনে। চলছে না কোনও লোকাল ট্রেন, জানিয়েছে পূর্ব রেল। চরম দুর্ভোগে যাত্রীরা।