Train Service Disrupted : টিকিয়াপাড়া কারশেডের কাছে বোমাতঙ্ক, ব্যাহত ট্রেন চলাচল
দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখায় হাওড়ার টিকিয়াপাড়া কারশেডের কাছে বোমাতঙ্ক। ব্যাহত ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, সকাল সোয়া ১০টা নাগাদ জলেশ্বর লোকাল টিকিয়াপাড়া স্টেশনে ঢোকার সময়, রেললাইনের ধারে সুতলি বাঁধা বস্তু পড়ে থাকতে দেখে বোমা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ছুটে আসে আরপিএফ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, পটকাজাতীয় কিছু পড়ে থাকাতেই সন্দেহ হয় যাত্রীদের। আধঘণ্টা পর স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Tikiapara Bombhoax