Tram Fire : ধর্মতলাগামী ট্রামে আগুন : Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Mar 2022 07:34 AM (IST)

এসি ট্রামে আগুন লেগে বিপত্তি। আজ নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে আচমকাই ধর্মতলাগামী ট্রামে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে ট্রাম। যাত্রীরা আতঙ্কে তড়িঘড়ি নেমে যান। সূত্রের খবর, দমকল আসার আগেই পুরসভার জলের গাড়ির সাহায্যে নিভিয়ে ফেলা হয় আগুন।