CPIM Rally: বামেদের ডাকা সমাবেশে ভিড়ে ভাসল ধর্মতলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Sep 2022 08:12 AM (IST)

মঙ্গলবার ভিড়ের চাপে, বদলে গেল SFI-DYFI’এর সমাবেশের জায়গা। ওয়াই চ্যানেল থেকে সভামঞ্চ সরল ধর্মতলার মোড়ে। তৃণমূলের একুশে জুলাইয়ের সভাস্থলের অদূরে সভা করল বাম ছাত্র-যুবরা। এনিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। যাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। আর ধর্মতলার মোড়ে সভা নিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সিপিএম-কংগ্রেস।