TMC-BJP Clash: ধর্মীয় অনুষ্ঠান ঘিরে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে সংঘর্ষে জড়াল তৃণমূল-বিজেপি

ধর্মীয় অনুষ্ঠান ঘিরে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে সংঘর্ষে জড়াল তৃণমূল ও বিজেপি। গতকাল রাতে কুলতলির সোনাটিকারি এলাকায় এই ঘটনা ঘটে। দু’পক্ষের ৬ জন আহত হন। তৃণমূলের অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তাদের সমর্থকদের
ওপর চড়াও হয় বিজেপি সমর্থকরা। বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করে বিজেপির দাবি, অনুষ্ঠান ঘিরে বচসা, তাই নিয়েই মারামারি। এই ঘটনায় দু’পক্ষের কেউই কুলতলি থানায় কোনও অভিযোগ দায়ের করেনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola