KMC: তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের লড়াইয়ে রণক্ষেত্র কলকাতা পুরসভার অধিবেশন! | ABP Ananda LIVE

কলকাতা পুরসভায় ধুন্ধুমার। অধিবেশন চলাকালীন বিজেপি কাউন্সিলরদের সঙ্গে তৃণমূল কাউন্সিলরদের মারামারি। প্রতিবাদে পুরসভা চত্বরে বিক্ষোভ বিজেপির। তৃণমূলের কাউন্সিলর অসীম বোস হামলা করেছে, অভিযোগ সজল ঘোষের। মেয়রের নিরাপত্তারক্ষীরা পুরসভা কক্ষের ভিতরে ঢুকে পড়েছিল, অভিযোগ সজলের। প্রতিটি অধিবেশনেই বিজেপি কাউন্সিলররা মার খাচ্ছেন, অভিযোগ বিজয় ওঝার। একচোখে বিষয়টি দেখছেন চেয়ারপার্সন মালা রায়, অভিযোগ সজল ঘোষের। মারবে বলে জায়গা বদল করে বসেছিলেন তৃণমূল কাউন্সিলররা, অভিযোগ সজল ঘোষের। কোনও ধাক্কাধাক্কি, মারামারি হয়নি, পাল্টা দাবি তৃণমূল কাউন্সিলর অসীম বসুর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola