Canning Tmc leader Murder: ক্যানিংয়ে তৃণমূলের বুথ সম্পাদককে পিটিয়ে খুনের অভিযোগ | ABP Ananda LIVE

ABP Ananda Live: ক্যানিংয়ে তৃণমূলের বুথ সম্পাদককে মাদক খাইয়ে বেহুঁশ করে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। পুলিশ সূত্রে খবর, মত্ত অবস্থায় ছিলেন তৃণমূল নেতা। পথ দুর্ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে জীবনতলা থানার পুলিশ।  ভোট মিটতেই ঝরল আরও একটা প্রাণ! এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূলের বুথ সম্পাদকের রহস্যমৃত্যু। মাদক খাইয়ে বেহুঁশ করে পিটিয়ে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। মৃত রবীন্দ্রনাথ মণ্ডল ক্যানিংয়ে তৃণমূলের ২১৮ নম্বর বুথের সম্পাদক ছিলেন। পরিবারের দাবি, বুধবার সকাল ১১টা নাগাদ বন্ধুরা তাঁকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাত সাড়ে ১০টা নাগাদ ফোনে যোগাযোগ হলে, তিনি বাড়ি ফিরছেন বলেও জানান। তার কিছুক্ষণ পরই প্রতিবেশীরা খবর দেন রাস্তায় পড়ে রয়েছেন তৃণমূল নেতা। বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে রাস্তার ধারে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় রবীন্দ্রনাথ মণ্ডলকে। পাশেই পড়েছিল তাঁর মোটর বাইকটি। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola