West Bengal Elections 2021: শাসনে বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা সহ ২

গতকাল শাসন থানা এলাকায় ব্রিগেডের সভায় যাওয়ার সময় বিজেপি কর্মী বিজয় সর্দারকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছিল। মাথা ফেটে যাওয়ার কারণে আশঙ্কাজনক অবস্থায় তাকে বারাসাত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। রবিবার রাতে এই ঘটনায় দুই জনকে গ্রেফতার হয়েছেন। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি প্রদীপ রায় ও তৃণমূল কর্মী মুকুন্দ মণ্ডলকে গ্রেফতার করেছে শাসন থানার পুলিশ। আজ, সোমবার এই দুই জনকে বারাসাত আদালতে পেশ করা হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola