South 24 Parganas: পঞ্চায়েত ভোটে বিরোধীদের রুখতে মারের দাওয়াই দিলেন তৃণমূল নেতা!

মেরে মাথা ফাটালে মামলা হবে। তাই হাঁটু আর পশ্চাতদেশে মারুন! পঞ্চায়েত ভোটে বিরোধীদের রুখতে মারের দাওয়াই দিলেন তৃণমূল নেতা! ফের বিতর্কে দক্ষিণ ২৪ পরগনার ভোগালি ২ নম্বর পঞ্চায়েতের প্রধান মোদাস্সর হোসেন। বোঝাই যাচ্ছে কেমন হবে পঞ্চায়েত ভোট। সংশয় প্রকাশ বিরোধীদের। মোদাস্সরের বক্তব্যকে অনুমোদন করে না দল। প্রতিক্রিয়ায় জানিয়েছেন শান্তনু সেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola