Birbhum News: গ্রামবাসীদের পানীয় জল সরবরাহ বন্ধ করে দিলেন দাপুটে তৃণমূল নেতা! | ABP Ananda LIVE

অনুব্রতহীন বীরভূমে দলবিরোধী কাজের জন্য পদ হারানোয় গ্রামবাসীদের পানীয় জল সরবরাহ বন্ধ করে দিলেন দাপুটে তৃণমূল নেতা। প্রায় ১৫ দিন ধরে জল পাচ্ছে না রামপুরহাট ১ নম্বর ব্লকের আয়াস গ্রাম পঞ্চায়েতের পানিশাইল গ্রামের ৪০০ পরিবার। অভিযোগ, পঞ্চায়েত ভোটে এই বুথে কংগ্রেসের কাছে তৃণমূলের হার ও দলের হুইপ না মেনে উপপ্রধান নির্বাচন করায়, ১২ অগাস্ট পদ থেকে অঞ্চল সভাপতির অপসারিত হন তৃণমূল নেতা আকবর আলম। তারপর থেকেই পানীয় জল সরবরাহ বন্ধ বলে গ্রামবাসীদের অভিযোগ। দল যখন পদেই রাখেনি, তখন জল সরবরাহের জন্য আমি কেন উদ্যোগ নেব, মানুষ একটু কষ্ট পাক। স্পষ্ট জানিয়েছেন অপসারিত তৃণমূল নেতা আকবর আলম। জরুরি ভিত্তিতে ওই এলাকায় জল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে বলে বিডিও জানিয়েছেন। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola