Hoogly: পানীয় জলের লাইনের বিনিময়ে বেআইনিভাবে টাকা নিয়েছেন, ঠিকাদারকে ধমক তৃণমূল বিধায়কের | ABP Ananda LIVE
পানীয় জলের লাইনের বিনিময়ে বেআইনিভাবে টাকা নিয়েছেন ঠিকাদার! স্থানীয়দের কাছ থেকে এই অভিযোগ পেয়ে, ঠিকাদারকে রীতিমতো ধমক দিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তৃণমূলের কাছে টাকার ভাগ পৌঁছয়নি, তাই নাটক করছে, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।