Dengue: তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের ঘরে ডেঙ্গির হানা
খোদ তৃণমূল সাংসদের ঘরে ডেঙ্গির হানা। আক্রান্ত আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী ও মেয়ে। তৃণমূল সাংসদের ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলি রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তৃণমূল সাংসদ জানিয়েছেন, সম্প্রতি হায়দরাবাদ থেকে ঘুরে আসার পর, তাঁর স্বামী ও ২ বছরের মেয়ের ডেঙ্গি ধরা পড়ে। দু’জনেই শ্রীরামপুরের নার্সিংহোমে চিকিত্সাধীন।
Tags :
Dengue Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Aparupa Podder