Kalyan Banerjee: ফের একবার হাত গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Sep 2022 11:59 PM (IST)

নেতাজি ইন্ডোরে তৃণমূলের সম্মেলন থেকে, ফের একবার হাত গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরে তৃণমূলনেত্রীও নিজের বক্তব্যে, কল্যাণের কথা উল্লেখ করেন। এনিয়ে বিরোধীরাও অবশ্য আক্রমণাত্মক অবস্থান নিয়েছে।