Tmc: পালসিট টোলপ্লাজায় গাড়ি আটকানোয় টোলপ্লাজার কর্মীকে গলা ধাক্কা তৃণমূল সাংসদের | ABP Ananda LIVE
ABP Ananda | 05 Aug 2023 08:31 AM (IST)

ফের তৃণমূল সাংসদের দাদাগিরি! পালসিট টোলপ্লাজায় তাঁর গাড়ি আটকানোয় টোলপ্লাজার কর্মীকে গলা ধাক্কা দিলেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীলকুমার মণ্ডল। অভিযোগ, চাকরি থেকে সরিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন সাংসদ। প্রথমে গাল টিপে আদর করার সাফাই দিলেও, ভাইরাল ভিডিও দেখার পর ঘটনার জন্য অনুতাপ প্রকাশ করলেন সুনীলকুমার মণ্ডল।