Arup Chakraborty: আর জি কর মেডিক্যালকাণ্ডে প্রতিবাদী চিকিৎসকদের হুমকি তৃণমূল সাংসদের! | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: আর জি কর মেডিক্যালকাণ্ডে প্রতিবাদী চিকিৎসকদের হুমকি তৃণমূল সাংসদের! 'অবরোধের নামে কেউ পুরুষ-বন্ধু নিয়ে ঘুরতে গেলে এবার জনরোষ তৈরি হবে' । 'অবরোধের নামে হাসপাতাল ঘিরবে গ্রামবাসীরা, তৃণমূল তখন বাঁচাতে যাবে না' হুঁশিয়ারি বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর । 'বিরোধী দলকে আন্দোলন করার সুযোগ করে দিচ্ছে পুলিশের একাংশ, দলীয় কর্মীরা নজর রাখুন' । গতকাল বাঁকুড়ায় ধর্ষণ-খুনের প্রতিবাদ সভায় যোগ দিয়ে মন্তব্য তৃণমূল সাংসদের

গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। আরজি কাণ্ড নিয়ে করা তাঁর পোস্টের পরেই তাঁকে তলব করে লালবাজার। 

গতকালের ডার্বি ম্যাচে পুলিশি অতি সক্রিয়তার বিরুদ্ধে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিলেন প্রধান বিচারপতি।
গতকাল মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ বাতিলের জেরে সমর্থকদের বিক্ষোভ ঘিরে তুলকালাম। তিন দলের সমর্থকদের প্রতিবাদ ঠেকাতে লাঠি চালায় পুলিশ। পুলিশ নেই বলে ম্যাচ বাতিল, সমর্থকদের ঠেকাতে এত পুলিশ কোথা থেকে, গতকালই ওঠে এই প্রশ্ন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola