Malda: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে হুঁশিয়ারি তৃণমূলের সভাপতি ও বিধায়ক আব্দুর রহিম বক্সীর
১০০ দিনের টাকা না দিলে খগেন মুর্মুকে রতুয়ায় ঢুকতে দেব না। বিজেপিকে কোনও আন্দোলন করতে দেব না। ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে মালদার রতুয়ায় প্রতিবাদ সভা থেকে হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি ও বিধায়ক আব্দুর রহিম বক্সী। জেলা তৃণমূল সভাপতি বলেন, কেন্দ্র ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে। সেই নিয়ে চুুপ সাংসদ খগেন মুর্মু বা মালদা জেলার ৪ বিজেপি বিধায়ক। বিজেপি সাংসদের পাল্টা জবাব, কেন্দ্র টাকা দিয়েছে কিন্তু গরিব মানুষের সেই টাকা রহিম বক্সী আর তাঁর দলের নেতাদের পকেটে গেছে। কোটি কোটি টাকার হিসেব তাঁরা দিতে পারছেন না। তৃণমূল কংগ্রেসের একমাত্র জায়গা হচ্ছে জেলখানা।