Tmc: খেজুরিতে চারটি পার্টি অফিস পুনরুদ্ধার করল তৃণমূল | ABP Ananda LIVE
ABP Ananda | 24 Sep 2023 11:56 PM (IST)

খেজুরিতে চারটি পার্টি অফিস পুনরুদ্ধার করল তৃণমূল। রাজ্যের শাসক শিবিরের অভিযোগ, পঞ্চায়েত ভোটের রেজাল্টের পর খেজুরির কামারদায় তৃণমূলের চারটি পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেয় বিজেপি। যদিও, অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, ওখানে তৃণমূলের কোনও সংগঠন নেই। তাই এতদিন পার্টি অফিস খুলতে পারেনি। আজ বহিরাগতদের নিয়ে গিয়ে তৃণমূল নাটক করছে বলেও অভিযোগ বিজেপির।