Kalyan Chaubey: ভুয়ো ভোটার ধরতে যেতেই তৃণমূলের বাধা, অভিযোগ কল্যাণ চৌবের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: সন্ত্রাসের অভিযোগে মানিকতলায় ফের ভোট চান কল্যাণ চৌবে । মানিকতলা থেকে কাঁকুড়গাছি, দফায় দফায় কল্যাণকে 'ম্যানমার্কিং' । দফায় দফায় বিজেপি প্রার্থীকে ঘিরে তৃণমূলকর্মীদের চোর চোর স্লোগান । এলাকায় বিজেপি প্রার্থীর গাড়ি ঢুকতেই তেড়ে গেলেন তৃণমূলকর্মীরা । ভুয়ো ভোটার ধরতে যেতেই তৃণমূলের বাধা, অভিযোগ কল্যাণ চৌবের । কল্যাণ চৌবকে ঘেরাও করে বিক্ষোভ, গাড়িতে লাথি তৃণমূলকর্মীদের । বিক্ষোভ এড়িয়ে বিজেপি প্রার্থীর গাড়ি বেরোতেই ফের ধাওয়া তৃণমূলকর্মীর । হাতে ইট নিয়ে কল্যাণ চৌবের গাড়ি ধাওয়া করলেন তৃণমূল কর্মীরা 

বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানি চলছিল। সেখানে কেন্দ্রের আপত্তি খারিজ হয়ে যায়। আদালত জানায়, রাজ্যের যুক্তির যথেষ্ট বৈধতা রয়েছে। আদালত জানিয়েছে, ২০১৮ সালে রাজ্য সরকার যেখানে সিবিআই তদন্তের অনুমতি প্রত্যাহার করেছিল, সেক্ষেত্রে রাজ্যের অনুমতি ছাড়া সেখানে গিয়ে এফআইআর দায়েরের অনুমতি নেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। কেন্দ্রীয় সরকারই সিবিআই-কে পরিচালনা করছে বলে শীর্ষ আদালতে অভিযোগ জানায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। যদিও সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কেন্দ্র সিবিআই-কে নিয়ন্ত্রণ করে না।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola