Contai Case: সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ, ফের ধাক্কা নাবালিকা ধর্ষণে অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতার
সিঙ্গল বেঞ্চের (single bench) পর ডিভিশন বেঞ্চেও (division bench) ধাক্কা নাবালিকা ধর্ষণে অভিযুক্ত কাঁথির তৃণমূল ছাত্রনেতার (TMCP Leader)। সিঙ্গল বেঞ্চের রায়ের উপর হস্তক্ষেপে নারাজ প্রধান বিচারপতির (chief justice of calcutta high court) ডিভিশন বেঞ্চ। অভিযুক্ত শুভদীপ গিরি চাইলে রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হতে পারেন, নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।