Purulia: কংগ্রেসে ভাঙন ধরিয়ে ঝালদা পুরসভা দখল করল তৃণমূল | ABP Ananda LIVE
ABP Ananda | 08 Sep 2023 12:28 AM (IST)

কংগ্রেসে ভাঙন ধরিয়ে ঝালদা পুরসভা দখল করল তৃণমূল। শাসক দলে যোগ দিলন ৫ জন কংগ্রেস ও নির্দল কাউন্সিলর। ফলে কংগ্রেসের হাত থেকে রাতারাতি ঝালদা পুরসভা চলে গেল তৃণমূলের দখলে। কংগ্রেসের দাবি, প্রলোভন দিয়ে তাদের কাউন্সিলরদের ভাঙিয়েছে তৃণমূল। যদিও, এই অভিযোগ মানতে নারাজ দলত্য়াগীরা।