Murshidabad: কান্দিতে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী, আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Feb 2021 11:16 PM (IST)

মুর্শিদাবাদের কান্দিরে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম বরুণ ঘোষ। কান্দি থেকে বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। প্রথমে তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা দ্রুত অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।