TMC: ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে পথে তৃণমূল কর্মীদের একাংশ

গ্রাম পঞ্চায়েতের টিকিট ১ লক্ষ আর পঞ্চায়েত সমিতির টিকিট ২৩ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে জেলা তৃণমূলের (TMC) সহ সভাপতির নেতৃত্বে পথে নামলেন তৃণমূল কর্মীদের একাংশ। বাঁকুড়ার মেজিয়ায় গতকাল রাতে প্রতীকী অবস্থান-বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা। জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় টাকা নিয়ে টিকিট বিক্রির অভিযোগ তোলেন দলের ব্লক সভাপতি জন্মেঞ্জয় বাউড়ির বিরুদ্ধে। প্রার্থী নির্বাচন হচ্ছে রাজ্য কমিটির নির্দেশে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে, দাবি ব্লক সভাপতির। বিজেপির কটাক্ষ, গোটা দলটাই দুর্নীতিগ্রস্ত। তাই টাকা নিয়ে টিকিট বিলি তৃণমূলে নতুন ঘটনা নয়। দল প্রার্থী ঘোষণা করেনি। তার আগে কেউ দলবিরোধী কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে, দাবি তৃণমূল জেলা নেতৃত্বের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola