TSD Car Rally: সেফ নাইট সেফ ড্রাইভ-এর বার্তা দিয়ে কলকাতায় অনুষ্ঠিত হল TSD কার র্যালি | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: সেফ নাইট সেফ ড্রাইভ-এর বার্তা দিয়ে কলকাতায় অনুষ্ঠিত হল TSD কার র্যালি। ড্রাইভিংয়ে সময়-গতি-দূরত্বর নিরাপদ ফর্মুলা মেনে শহরের রাস্তায় ছুটল গাড়ি। ইস্টার্ন মোটর স্পোর্টস অটোমোবাইল অ্যাসোসিয়েটস-এর উদ্যোগে আয়োজিত হয়েছিল এই র্যালি। রবিবার পার্থসাধন বোস চ্যালেঞ্জ ট্রফির পুরস্কার বিতরণ হবে।
আরও খবর....
SSC-র দাগি তালিকায় তৃণমূল বিধায়কের বউমার নাম। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বউমার নাম দাগিদের তালিকায়। নির্মল ঘোষের বউমা শম্পা ঘোষের নাম দাগি তালিকার ৯৪৮ নম্বরে। আইন আইনের পথে চলবে, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের।
SSC-র দাগি তালিকায় নাম তৃণমূল কাউন্সিলরের ! দাগি তালিকায় নাম তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ। 'যোগ্যতায় চাকরি পেয়েছি, তালিকা চ্যালেঞ্জ হাইকোর্টে যাব', কমিশনের দাগি-তালিকা প্রকাশের পরেই দাবি তৃণমূল কাউন্সিলরের।