Election Commission : রাজ্য নির্বাচন কমিশনার নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাত?

রাজ্য নির্বাচন কমিশনার নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাত? রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিন্হার নাম প্রস্তাব রাজ্যের। ১৮ মে রাজ্যপালের কাছে প্রস্তাব পাঠায় রাজ্য সরকার। ৫ দিন কেটে গেলেও এখনও রাজীব সিন্হার নামে সিলমোহর দেয়নি রাজভবন। কেন রাজীব সিন্হার নাম প্রস্তাব? জানতে চান রাজ্যপাল, খবর সূত্রের। বেশ কিছু তথ্য জানতে চেয়েছেন রাজ্যপাল: সূত্র। ২৯ মে শেষ হচ্ছে বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ। তার আগে রাজ্যের প্রস্তাবে রাজ্যপাল সই না করলে জটিলতা তৈরির সম্ভাবনা। বর্তমানে শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিন্হা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola