Tutopia Saraswati Puja : সরস্বতীর আরাধনায়, রাজ্যের মধ্যে সেরাদের বেছে নিল অনলাইন এডুকেশন অ্যাপ টিউটোপিয়া
ABP Ananda | 18 Feb 2023 12:12 PM (IST)

অনলাইন ক্লাসের ( Online class ) মাধ্যমে পড়ুয়াদের নতুন দিশা দেখিয়েছে তারা। এবার সরস্বতীর আরাধনায়, রাজ্যের মধ্যে সেরাদের বেছে নিল অনলাইন এডুকেশন অ্যাপ টিউটোপিয়া ( Tutopia ) । কোন শিক্ষা প্রতিষ্ঠানে কেমন সরস্বতী পুজো ( Saraswati puja ) করা হয়েছে, তা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছিল টিউটোপিয়া। তাদের মধ্যে থেকেই রাজ্যের প্রথম তিন সেরাকে বেছে নেওয়া হল শুক্রবার।