BJP : বারাবনিতে দুর্ঘটনা, মৃত্যু ২ বিজেপি নেতার, ভোটের আগে 'খুন', আশঙ্কা বিজেপি নেতৃত্বের

পশ্চিম বর্ধমানের ( Paschim Bardhaman ) বারাবনিতে ( Barabani ) দুর্ঘটনায় মৃত্যু হল ২ বিজেপি ( BJP ) নেতার। পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll ) আগে খুন করা হয়েছে বলে আশঙ্কা বিজেপি নেতৃত্বের। মৃত বাবলু সিং বিজেপির বারাবনি ২ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক ও মহেন্দ্র সিং ওই মণ্ডলেরই সহ সভাপতি। দুই বিজেপি নেতাই বারাবনির দাসকেয়ারি এলাকার বাসিন্দা।  গতকাল রাত ৮টা নাগাদ বাইকে চড়ে আসানসোলের ভাড়া বাড়িতে যাচ্ছিলেন দুই বিজেপি নেতা। আমডিহা মোড়ের কাছে তাঁদের বাইকে ধাক্কা মারে ডাম্পার। আশঙ্কাজনক অবস্থায় বাবলুকে আসানসোল জেলা হাসপাতাল এবং মহেন্দ্রকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত্যু হয়। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাবেন বলে জানিয়েছেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দিলীপ দে। পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতে পারবে না বুঝেই বিজেপি এখন সবকিছুতে ইডি-সিবিআই চাইছে, প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু-র। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola