Child Death: শহরে বাড়ছে অ্যাডিনো-আতঙ্ক, ফের দুই শিশুর মৃত্যু

অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই এবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ মাস বয়সী ২ শিশুর মৃত্যু হল। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে ২ মাসে রাজ্যে মৃত্যু হল ১১৫ জন শিশুর। দুই শিশুর মধ্যে একজন হাওড়ার উলুবেড়িয়া ও অপরজন হুগলির মগরার বাসিন্দা। দু’জনেরই অ্যাডিনো পজিটিভ।এদের মধ্যে হাওড়ার শিশুকে উলুবেড়িয়া হাসপাতাল থেকে কলকাতা মেডিক্যালে ভর্তি করা হয় ২৬ ফেব্রুয়ারি। গতকাল সন্ধে ৭টা নাগাদ মৃত্যু হয়। মগরার শিশু প্রথমে ভর্তি ছিল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। ২৭ তারিখ ওই শিশুকে কলকাতা মেডিক্যালে ভর্তি করার পর, গতকাল রাত দেড়টা তার মৃত্য়ু হয়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola