CBI At Malay Ghatak House: মলয় ঘটকের বাড়িতে একযোগে তল্লাশি চালাচ্ছে দুটি আলাদা গোয়েন্দা টিম। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Sep 2022 09:53 AM (IST)

কয়লাপাচার কাণ্ডের তদন্তে মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের দুটি বাড়িতে সিবিআই। একযোগে তল্লাশি চালাচ্ছে দুটি আলাদা গোয়েন্দা টিম, দলে রয়েছেন মহিলা আধিকারিকরা। সকাল ৮.১৫ নাগাদ মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে পৌঁছয় সিবিআই টিম। সিবিআই তল্লাশির খবর পেয়ে মন্ত্রীর বাড়িতে পৌঁছল আসানসোল থানার পুলিশ। আজ কলকাতায় তিনটি জায়গায় বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে সিবিআই তল্লাশি, খবর সূত্রের